নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী সর্ববৃহৎ আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ভিসি স্পোর্টস উইক-২০২৬’। ৩ আগস্ট ২০২৬ তারিখে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ভিসি প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টটি তার উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনে স্পোর্টস ক্ল¬াবের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম এবং টেবিল টেনিস, এই ছয়টি ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাকাডেমিক বিভাগের ৫৪০ জন ছাত্র-ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। সমাপন অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দল এবং সেরা কুশলী খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ট্রফি, পদক এবং সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণী পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমার্ধে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত গান পুরো পরিবেশকে মুখরিত করে তোলে। সাংস্কৃতিক সন্ধ্যার মূল আকর্ষণ ছিল তরুণদের অত্যন্ত প্রিয় দুই ব্যান্ড ‘এনকোর’ এবং ‘ইডেনস গার্ডেন’-এর জাঁকজমকপূর্ণ পরিবেশনা। বিজ্ঞপ্তি।
ভোলাহাট
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ভিসি স্পোর্টস উইক’ সমাপ্ত